ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৬ বার

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সুপার মডেল কৃষাণ ভিরাজ। দীর্ঘদিনের প্রেমিকা আর্শিয়া সিনহাকে বিয়ে করলেন তিনি। যদিও এর আগে ভালোবেসে শ্রাবন্তীকে বিয়ে করেছিলেন এই মডেল। কিন্তু সেই বিয়ে টেকে মাত্র ৮৫ দিন। এরপর আর বিয়ে করেননি তিনি। যদিও শ্রাবন্তী ঠিকই বিয়ের পিঁড়িতে বসেছিলেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত বছরের জানুয়ারি মাসে পরিবারের পছন্দের পাত্রী আর্শিয়া সিনহার সঙ্গে আংটি বদল হয় কৃষাণ ভিরাজের। আর চলতি মাসের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন তারা। বেলভেডিয়ার পার্ক ক্লাবে বসেছিল বিয়ের আসর। দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কৃষাণ ভিরাজ তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, সাদা রঙের পোশাকে বর-কনে সেজেছেন কৃষাণ-আর্শিয়া। বিয়ের অনুষ্ঠানে কৃষাণের পরনে ছিল সাদা শেরওয়ানি ও কনে আর্শিয়া সেজেছিলেন সোনালি জরির কাজ করা সাদা শিফন শাড়িতে। সঙ্গে লাল ওড়না, হীরার ভারী গহনা, হাতে লাল চূড়া, মাথায় ট্রাডিশন্যাল মুকুট। এ সব ছবির ক্যাপশনে লেখেন, আমার চিরন্তন ভালোবাসা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত।

একটা সময় শ্রাবন্তী-কৃষাণের প্রেম ছিল টলিপাড়ার চার্চর বিষয়। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সুপার মডেল কৃষাণের হাত ধরেছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ে এক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে পরিচয় হয়, তারপর প্রেম। ১২ বছরের সন্তানকে পাশে নিয়েই ২০১৬ সালের জুলাই মাসে কৃষাণের সঙ্গে আইনি বিয়ে সারেন শ্রাবন্তী। এরপর একসঙ্গে থাকাও শুরু করেন তারা। তবে মাস কয়েক যেতে না যেতেই সুখী দাম্পত্যে চিড় ধরে। বিয়ের পরের বছরেই বিচ্ছেদের মামলা দায়ের করেন দুজনেই। প্রায় দু-বছর পর অর্থাৎ ২০১৯ সালের জানুয়ারি মাসে আলিপুর আদালত তাদের বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

আপডেট টাইম : ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪