ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আহমেদ রুবেলের মরদেহ কাল দেড় ঘণ্টা রাখা হবে শিল্পকলা একাডেমিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬৫ বার

আজ সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা আহমদ রুবেল। জানা গেছে, আহমেদ রুবেলের মরদেহ রাখা হবে ঢাকার স্কয়ার হাসপাতালে। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে তার লাশ। শ্রদ্ধা জানানোর জন্য সেখানে ১২টা পর্যন্ত থাকবে মরদেহ।

এরপর সেখান থেকে তাকে নেওয়া গাজীপুর, সেখানেই জানাজা শেষে হবে  দাফন।

আজ সন্ধ্যায় বসুন্ধরা সিটির লেভেল-৮-এর স্টার সিনেপ্লেক্সে পরিচালক নুরুল আলম আতিকের পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। উত্তরা থেকে সিনেমার পরিচালকও আহমেদ রুবেল গাড়িতে করে এ অনুষ্ঠানে অংশ নিতে বসুন্ধরা সিটিতে আসছিলেন। গাড়িটির চালকের আসনে ছিলেন আহমেদ রুবেল নিজেই।

রাজধানীর বসুন্ধরা সিটির পার্কিংয়ে গাড়িটি পার্ক করার পর হঠাৎ করেই অসুস্থ বোধ করেন আহমেদ রুবেল। সবাই মিলে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমনটাই জানিয়েছেন ‘পেয়ারার সুবাস’ চরচ্চিত্রের প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির।

মুক্তির অপেক্ষায় থাকা ‘পেয়ারাস সুবাস’ ‍চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে এসেছিলেন আহমেদ রুবেল। তবে নিজের অভিনীত সিনেমা দেখার আগেই অন্যলোকে পাড়ি দিয়েছেন তিনি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই মারা যান তিনি। অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বমহলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আহমেদ রুবেলের মরদেহ কাল দেড় ঘণ্টা রাখা হবে শিল্পকলা একাডেমিতে

আপডেট টাইম : ১২:৩২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪