ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লামিয়ার আমন্ত্রণে দেশে আর্শিনা প্রিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩২ বার

চলচ্চিত্রাভিনেত্রী, কোরিওগ্রাফার ও সংগীতশিল্পী আর্শিনা প্রিয়া। নিয়মিত গান করেন তিনি। বাগেরহাটের মেয়ে আর্শিনা এখন কানাডার টরেন্টোতে স্থায়ীভাবে বসবাস করেন। সম্প্রতি ভিট চ্যানেল আই টপ মডেল ও অভিনেত্রী লামিয়া আলমের আমন্ত্রণে দেশে ফিরেছেন আর্শিনা।

লামিয়া আলম পার্লার ব্যবসা শুরু করতে যাচ্ছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) লামিয়ার ‘শরীয়তপুর পার্লার’ উদ্বোধন করতে শরীয়তপুরে যাবেন আর্শিনা। উদ্বোধনী অনুষ্ঠানে আর্শিনা প্রিয়া ছাড়াও থাকবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, মডেল লিন্ডা লিওসহ অনেকে। এর আগে লামিয়া আলম ওয়েস্টার্ন ক্লথিং শপের ‘লামস ওয়ার্ল্ড’ নতুন শাখার যাত্রা শুরু করেন।

আর্শিনা প্রিয়া সর্বশেষ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওযে মানে না মানা’ শিরোনামের গান কণ্ঠে তুলেন। এরই মধ্যে আর্শিনা প্রিয় বেশ কিছু গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন। আবারো কাজ নিয়ে ব্যস্ত হতে চান বলে জানান আর্শিনা প্রিয়া।

নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমায় ‘পিচকারী’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে প্রশংসিত হন আর্শিনা। তা ছাড়া মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্নছোয়া’ সিনেমায়ও অভিনয় করেছেন আর্শিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

লামিয়ার আমন্ত্রণে দেশে আর্শিনা প্রিয়া

আপডেট টাইম : ১১:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪