ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফেরেশতে নিয়ে যা বললেন অভিনেত্রী জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৫৭ বার

সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হয়েছিল বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় তৈরি ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে। একই ঘটনা ঘটল ইরানের তেহরানে আয়োজিত ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ফেরেশতে (ইংরেজি নাম ‘বিউটিফুল লাইস’)। সেখানে উপস্থিত ছিলেন ফেরেশতের প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ। উৎসবে বাংলাদেশের জাতীয় পুরস্কার পাওয়া দুই অভিনেত্রী (জয়া ও শিমু) হাজির হয়েছিলেন ইরানের ঐতিহ্যবাহী ধর্মীয় পোশাকে। অভিনয়ের জন্য দুজনই প্রশংসিত হয়েছেন সেখানে। সিনেমা প্রদর্শনীর আগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জয়া আহসান বলেন, ‘ইরানের এ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি। এ দেশে আব্বাস কিয়োরোস্তামি, দারিউশ মেহেরজুই, মাজিদ মাজিদির মতো বিখ্যাত চলচ্চিত্রকার জন্মেছেন। তাদের কাজগুলো সব সময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’ জয়া আহসান জানান, মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে ফেরেশতে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা। এ সিনেমায় নিজের অভিনীত চরিত্র নিয়ে তিনি জানান, এ দেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মধ্যে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, এমনই একটি চরিত্রে দেখা যাবে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফেরেশতে নিয়ে যা বললেন অভিনেত্রী জয়া

আপডেট টাইম : ১০:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪