ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘রূপান্তর’ দিয়ে নাটকে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৬৭ বার

আশি ও নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। এখন ব্যস্ত নিরাপদ সড়ক চাই আন্দোলনে। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন গেল দুই বছর যাবত। তবে এবার তিনি অভিনয় করলেন বাংলাদেশ টেলিভিশনের একটি নাটকে। নাটকের নাম রূপান্তর। সুজাত শিমুলের রচনায় শুভ্র আহমেদের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। নাটকটিতে ইলিয়াস কাঞ্চন ছাড়াও অভিনয় করেছেন, মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। এ নাটকের মাধ্যমেই দীর্ঘদিন পর কোনো টিভি নাটকে দেখা যাবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। নাটকের গল্প প্রসঙ্গে জানা যায়,  কামরান আহমেদ একজন অবসরবপ্রাপ্ত সরকারী কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ রেহানা ও নাতনী অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ কারোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন পরিবারের সবাইকে যদি শৃঙ্খলায় নিয়ে আসতে পারতেন! কিন্তু তা কী করে সম্ভব! সবাইতো এখন অনেক বড় হয়ে গেছে। একদিন সকালে তিনি ঘুম থেকে জেগে উঠে নিজেকে দেখতে পান একজন শক্তিমান মানুষের বেশে, শাসকের বেশে অর্থাৎ ম্যাটামরফোসিসে আক্রান্ত হলেন কামরান সাহেব। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করলেন। সৈন্যদের মত সিঙ্গেল লাইনে দাঁড় করালেন সবাইকে। নানা রকম কমান্ড করতে লাগলেন। তাদের বাবার এই আচরণে পরিবারের সবাই বেশ চিন্তিত! কিন্তু টনিকের মতো কয়েকদিনের মধ্যে পরিবারের সকলেই চলে আসে শৃঙ্খলার বৃত্তে। একদিন সকালে তাদের বাবা ঘুম থেকে উঠার আগেই সবাই প্যারেডে হাজির। সবার ইচ্ছে তারা বাবাকে সারপ্রাইজ দেবে। এভাবে এগিয়ে যায় নাটকটির গল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘রূপান্তর’ দিয়ে নাটকে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

আপডেট টাইম : ০৯:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪