ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৭১ বার

ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন। আজ শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন পুনম পাণ্ডে। পুনম পাণ্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ম্যানেজার।

পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই দুঃসংবাদটি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি।’

ইনস্টাগ্রাম পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে হতবাক নেটিজেনরা। এমনকি অনেকে প্রশ্ন তুলছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।

ভারতের কানপুরে জন্ম পুনম পাণ্ডের। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু। ২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তবে খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’ তকমা। পোশাক থেকে অঙ্গভঙ্গি, বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। পুনমকে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে মারা গেছেন

আপডেট টাইম : ১২:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪