ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

গুলশানে নিহত জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬
  • ৭৫৭ বার

গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় নিহত জঙ্গিরা হামলা চালানোর আগে শক্তিবর্ধক ওষুধ খেয়েছিল কি না-তা পরীক্ষার জন্য তাদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকা নিহত জঙ্গিদের মৃতদেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগে আনুষঙ্গিক কাজ শেষে তা কাউন্টার টেরোরিজম ইউনিটে জমা দেওয়া হবে।

হামলা চালানোর আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কিনা কিংবা কোনো মাদক সেবন করেছিলো সেটাও পরীক্ষা করা হবে বলে জানান সোহেল মাহমুদ।

উল্লেখ্য, ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় ১৭ বিদেশী ও ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। ২ জুলাই সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

গুলশানে নিহত জঙ্গিদের রক্ত ও চুলের নমুনা সংগ্রহ

আপডেট টাইম : ১২:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬