ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চন নয়, এবার ফেরদৌসকে নিয়ে লড়বেন নিপুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • ১১৭ বার

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। আগামী ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির বৈঠক। সেদিনই চূড়ান্ত করা হবে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। এবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিপুণ আক্তার, এমনটাই জানা গেছে।

খবর, এবার নিপুণের প্যানেলে সভাপতি পদে থাকছেন না বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার পরিবর্তে নির্বাচনে দেখা যেতে পারে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে। রহস্য জিইয়ে রেখে এমন আভাসই দিয়েছেন নিপুণ।

তার ভাষ্য, গতবারের শিল্পী সমিতির নির্বাচনে আমি বলেছিলাম, আমার প্যানেল থেকে একজন হলেও জাতীয় সংসদের সদস্য হবেন। ফেরদৌস আহমেদ সেটা করে দেখিয়েছেন। এবার যদি বলি, আমার প্যানেলে জাতীয় সংসদের কোনো সদস্য সভাপতি পদপ্রার্থী হবেন, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে। অপেক্ষা করেন, সামনে অনেক চমক আসছে।

এদিকে, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন। এরই মধ্যে তার প্যানেল প্রস্তুত। সাধারণ সম্পাদক সহ তার প্যানেলে চমক রয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন ডিপজল।

উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও আগামী নির্বাচন সান্নিধ্য। শিল্পী সমিতির বর্তমান মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে সিনেমার গল্পও হার মানিয়েছে। কথা যুদ্ধ তো আছেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইলিয়াস কাঞ্চন নয়, এবার ফেরদৌসকে নিয়ে লড়বেন নিপুণ

আপডেট টাইম : ১২:৪৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪