ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী গায়িকা ভবতারিণী আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ১৩৪ বার

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী ভবতারিণী রাজার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৭। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন ভবতারিণী। সম্প্রতি তিনি ক্যানসারের চিকিৎসার জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন। সেখানেই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর হয় এই গায়কার।

শুক্রবার (২৬ জানুয়ারি) চেন্নাইতে নিয়ে আসা হবে ভবতারিণীর মরদেহ। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। ভবতারিণী সংগীত পরিচালক ইলাইয়ারাজার কন্যা। সুরকার কার্তিক রাজা এবং যুবান শঙ্কর রাজা সম্পর্কে তার দাদা হন।

জানা গেছে, ১৯৯৫ সালে ‘রাসাইয়া’ সিনেমায় নেপথ্যশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ভবতারিণী। এরপর সুরকার দেবা এবং সিরপির সুরে বেশ কিছু গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন এই গায়িকা। পাশাপাশি সুরকার হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছিলেন ভবতারিণী।

শুধু তাই নয়, রাজার ২০০১ সালে তামিল সিনেমা ‘ভারতী’র অন্তর্গত ‘মেইল পোলা পোন্নু ওন্নু’ গানটির জন্য শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় পুরস্কারও পান ভবতারিণী। ২০০২ সালে রেবতী নির্মিত ‘মিত্র— মাই ফ্রেন্ড’ সিনামায় সুর দিয়েছিলেন তিনি।

এছাড়া ‘ফির মিলেঙ্গে’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন ভবতারিণী। সর্বশেষ ‘মায়ানাধি’ নামের মালায়লম সিনেমায় প্লেব্যাক করেন এই গায়কা। ভবতারিণীর অকাল
প্রয়াণে শোকাহত দক্ষিণ ভারতীয় সংগীত ভুবন।

সূত্র : ইন্ডিয়া টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জাতীয় পুরস্কারপ্রাপ্ত দক্ষিণী গায়িকা ভবতারিণী আর নেই

আপডেট টাইম : ০৪:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪