ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মসজিদে বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ১৯৩ বার

বিয়ে করলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম হাসান আজাদ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিবাহত্তোর সংবর্ধনা।

বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা। সেই ছবি পাওয়া গেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে। অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও তাহমিনা মৌ স্বাগতার বিয়ের ছবি স্টোরিতে পোস্ট করে নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডনপ্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন।

স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। গত বছরের সেপ্টেম্বরে স্বাগতাকে তার বান্ধবী ঢাকার একটি ক্লাবে নিয়ে যান। ওখানে হ্যাংআউট করতে গিয়েছিলেন তারা। অভিনেত্রীর বান্ধবীর এক বন্ধু সম্পর্কে হাসানের কাজিন হন। হাসানও ছিলেন সেখানে। সেটিই প্রথম দেখা। এরপর অনেক দিন দেখা হয়নি তাদের।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে হাসানের সঙ্গে আবারও দেখা হয় স্বাগতার। তখন তিনি বুঝতে পারেন হাসান তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। স্বাগতাও সেই বন্ধুত্বকে স্বাগত জানান। এসবের মধ্যেই মনে মনে নিজের জন্য পাত্র খুঁজছিলেন অভিনেত্রী। পরে জানতে পারেন হাসানও পাত্রী খুঁজছেন। ফলে দুয়ে দুয়ে চার মিলে যায় তাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মসজিদে বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

আপডেট টাইম : ১২:২৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪