ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

আউশ ধানের বাম্পার ফলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০১৬
  • ৪০৪ বার

জেলার ফুলবাড়ীতে শুরু হয়েছে আউশ ধানের কাটামাড়াই। বাম্পার ফলন হওয়ায় হাঁসি দেখা দিয়েছে কৃষকের মুখে। আমন রোপনের পুর্বে এই ধান ঘরে উঠায় আমন রোপনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে এই ধান।

বৃহস্পতিবার উপজেলার শিবনগর ইউনিয়নের বাজিতপুর এলাকায় আবু সাঈদের জমিতে আউশ ধান কাটা মাড়া করা দেখতে যান উপজেলা কৃষি কর্মকর্তা।

এ সময় আউশ ধান চাষী আবু সাঈদ জানান, অল্প সময়ে এই ধান ঘরে উঠায় কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হচ্ছে। একই কথা বলেন, পুটকিয়া গ্রামের জুয়েল, কাঁটাবাড়ী গ্রামের আসাদুল ও গোপালপুর গ্রামের হরিপদ রায়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হামিম আশরাফ জানান, বোরো ধান কাটার পর, আউশ ধান রোপন করা হয় এবং আমন রোপনের পুর্বেই এই ধান কাটামাড়াই শেষ হয়। আমন ও বোরোর মাঝামাঝি সময়ে আউশ ধান ঘরে আসায় কৃষকরা এই বাড়তি ফসলের উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বি হচ্ছে। এজন্য আউশ চাষ করায় উৎসাহ যোগাতে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এর পক্ষ থেকে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ ও সার প্রনোদনা প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সুত্রে জানা যায়, এবছর এই উপজেলায় ৪৪৫ একর জমিতে আউশ চাষ হয়েছে এবং একর প্রতি ৩৫ থেকে ৪০ মন ধান পর্যন্ত উৎপাদন হচ্ছে। উচ্চ ফলনশীল এই ধান স্বল্প সময়ে কৃষকের ঘরে উঠায় এই উপজেলার কৃষকদের মাঝে আউশ চাষের ব্যাপক সাড়া পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আউশ ধানের বাম্পার ফলন

আপডেট টাইম : ১২:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০১৬