ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ১৫৫ বার

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান নায়িকা শবনম বুবলী। চলচ্চিত্রের পাশাপাশি সমান তালে কাজ করছেন ওটিটিতেও। ব্যক্তিগত জীবনের নানা ঝামেলা থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছেন নিয়োমিত। গেল বছর চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন তিনি। এবার দেশের গন্ডি পার হয়ে ওপার বাংলায় কাজ করতে যাচ্ছেন এই নায়িকা। কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় যুক্ত হয়ে শুটিং শুরু করেছেন। এর মাঝেই নতুন খবর দিলেন তিনি।

বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) সকাল ১১টায় বুবলী তার ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিটি ছিল বুবলীর নতুন কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’র। যেখানে লেখা শুক্রবার ( ১৯ জানুয়ারি) দুপুর ২ টায় ছবিটির ফার্স্ট লুক প্রকাশ পাবে।
ভক্তদের উদ্দেশ্য করে এই ছবির ক্যাপশনেও বুবলী লেখেন, ফ্ল্যাশব্যাক’ সিনেমার প্রথম লুক আসবে আগামীকাল, ১৯ তারিখ …।

কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এ প্রথমবারের মতো অভিনয় করেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় জীবনের হারিয়ে যাওয়া ঘটনাকে খুঁজে পাবে দর্শক। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের লেখা কাহিনিতে দেখা যাবে, জীবনের অঙ্কপথে ভিন্ন তিনটি চরিত্রের একে অন্যের সঙ্গে দেখা হবে।

এ সিনেমায় অন্যতম প্রধান একটি চরিত্র শ্বেতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বুবলীকে। যিনি পেশায় একজন ফিল্ম মেকার। তার সঙ্গে অভিনয় করবেন কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়। সিনেমায় তার চরিত্রের নাম অঞ্জন। যিনি মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্বটা

সিনেমার প্রধান তিন চরিত্রের মধ্যে আরও একটি চরিত্র হলো ডিকে। ভবঘুরে এ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাসকে।

এরইমধ্যে ছবির প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। পরের অংশের শুটিং হবে উত্তরবঙ্গে। চলতি বছরে কলকাতায় বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশেও সিনেমাটি রিলিজ করার ইচ্ছা রয়েছে নির্মাতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন বুবলী

আপডেট টাইম : ১২:২৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪