ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সংসদ সদস্য হয়ে নতুন সিনেমায় ফেরদৌস, সঙ্গে জ্যোতি ও রিয়াজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ১৬৯ বার
বরেন্য চিত্রপরিচালক ছটকু আহমেদ। একসময় নিয়মিত ছিলেন চলচ্চিত্র নির্মাণে। তবে এখন্যে বিরতি দিয়ে নির্মাণ করছেন ছবি। কিছুদিন আগে  ‘আহারে জীবন’নামে একটি সিনেমা নির্মাণ করেছেন।

সেটি আছে মুক্তির অপেক্ষায়। এরইমধ্যে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ছটকু আহমেদ। নতুন এ সিনেমার নাম ‘জুলি’। শুধু পরিচালনাই নয়, ছবিটির চিত্রনাট্য তার।
তবে মজার তথ্য হলো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার প্রথম কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন অভিনেতা ফেরদৌস আহমেদ এমপি। তার সঙ্গে থাকার কথা রয়েছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং রিয়াজ আহমেদের। আরও থাকবেন অমিত হাসান, রাফিদাসহ অনেকেই।

সিনেমায় শিল্পী-কলাকুশলীদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন নির্মাতা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে শেষের দিকে অথবা মার্চে শুরু হবে শুটিং। সিনেমার নাম ভূমিকা অর্থাৎ জুলি চরিত্রে অভিনয় করবেন রাফিদা। তার মায়ের ভূমিকায় থাকবেন জ্যোতিকা জ্যোতি। শিগগিরই সিনেমাটি নিয়ে আনুষ্ঠাকি ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান। এটি প্রযোজনা করেছে আশীবার্দ চলচ্চিত্র।
 এর আগে আশীর্বাদ চলচ্চিত্র থেকে বড় বাজেটের অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার পেয়েছেন দর্শক।এ বিষয়ে ছটকু আহমেদ গণমাধ্যমে বলেন, ‘দর্শক যে ধরনের গল্প সিনেমায় দেখতে চায় এটি তেমনই। মৌলিক গল্পের সিনেমাটি নিয়ে প্রস্তুতি চলছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে। ছবিটির প্রধান চরিত্র জুলি। তাকে ঘিরেই এগিয়েছে গল্প। তারকা অভিনয়শিল্পীরা অভিনয় করবেন। আপাতত এতটুকুই জানাতে পারি। এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে কথা চুড়ান্ত হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সংসদ সদস্য হয়ে নতুন সিনেমায় ফেরদৌস, সঙ্গে জ্যোতি ও রিয়াজ

আপডেট টাইম : ১২:৩৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪