ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সরিষা ক্ষেতে বোনদের সাথে দুরন্ত পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ২২৬ বার

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। কিছুদিন আগেই তার সবচেয়ে আপন মানুষ নানা ভাইকে হারিয়েছেন। ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে, শোককে শক্তিতে পরিণত করে ফের নতুন উদ্যমে কাজ ফিরেছেন ঢাকাই সিনেমার এই গ্লামার নায়িকা। বেশ কিছুদিন ধরে পরী আছেন তার নানাবাড়ি বরিশালে। সেখান থেকেই নানা সময়ে ব্যক্তিজীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেও দেখা যাচ্ছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এই নায়িকা কয়েকটি স্থিরচিত্র শেয়ার করলেন অফিশিয়াল ফেসবুক পেজে! সর্ষে ক্ষেতের মাঝখানে নেমে একই ধরনের শাড়িতে পরীর সঙ্গে ছবিতে দেখা যায় আরো কয়েকজন নারীকে! পরী জানিয়েছেন, বাকিরা তার কাজিন!

ঘণ্টা দেড়েকের পরিকল্পনায় কীভাবে সবার এক রঙা শাড়ি-ব্লাউজ যোগার করেছেন পরী, সেই অ্যাডভেঞ্চারের গল্পও পোস্টে শেয়ার করেছেন। ছবিগুলো পোস্ট করে পরী লিখেছেন, এই ছবি গুলোর পিছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিলো। গাড়িতে বাবুকে ঘুমে রেখে একটা আননোন মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে নেমে পরলাম শাড়ি খুঁজতে। পাই না পাই না ,পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হলো। হতেই হতো আর কি! এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষ মেষ। ওদিকে রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনো। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করা যায়। উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের নিচে! এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে হিহি হাহা করতে করতে এতো সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে পারলাম।

কাজিনদের উদ্দেশে পরী লিখেন,মোট কথা হলো ‘ও পরী আপু চলোনা সবাই এক রকম শাড়ি পরে সরিষার মাঠে ছবি তুলি!’ আর আমি এই মহাযজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘণ্টারও কম সময়ে। তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোদের ছোটদের সাথেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়!

এদিকে, ‘সোনাবন্ধু’র পর দ্বিতীয়বারের মতো ডি এ তায়েবের সঙ্গে ‘কাগজের বউ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০২১ সালের ডিসেম্বরে। এ বছরের ডিসেম্বরে এসে সিনেমাটির প্রযোজক ও নায়ক ডি এ তায়েব জানালেন, সিনেমাটি নতুন বছরের শুরুর দিকেই মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সরিষা ক্ষেতে বোনদের সাথে দুরন্ত পরীমণি

আপডেট টাইম : ১০:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪