ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

দুই মেয়ে-মেয়ের জামাতা ও স্ত্রীসহ খোঁজ নেই ডাক্তারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬
  • ৫২৩ বার

রাজধানীর রামপুরায় দুই মেয়ে-মেয়ের জামাতা ও স্ত্রীসহ ডাক্তারের খোঁজ না থাকায় রোববার পুলিশ বাদী হয়ে থানায় একটি জিডি করেছে।

গত বছরের জুন মাস থেকে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ডাক্তার রোকন উদ্দিন ও তার স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাতা নিখোঁজ হন।

সম্প্রতি হলি আর্টিজানের জঙ্গি হামলার ঘটনার পর দীর্ঘদিন ধরে নিখোঁজের ঘটনাটি পুলিশের নজরে আসে। অভিযোগ রয়েছে, ডাক্তার রোকন উদ্দিন সপরিবারের তুরস্কে গমন করেছেন।

ডাক্তার রোকন উদ্দিনের

স্ত্রী মালিবাগের প্রখ্যাত হোমিও চিকিৎসক ডাক্তার আলি আহমেদের মেয়ে। মালিবাগ মাটির মসজিদের কাছে সাত তলার বাড়ির কয়েকটি ফ্ল্যাটের মালিক ডাক্তার রোকন উদ্দিন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, রোববার ‍পুলিশের একটি টিম ওই বাড়ি পরিদর্শন করেছে। সেখানে রোকন ‍উদ্দিনের ভাই পুলিশকে জানিয়েছেন, গত বছরের জুনে সপরিবারে বিদেশ যাওয়ার পর থেকে তারাই ফ্ল্যাটের ভাড়া তুলছেন। তবে বিদেশ যাওয়ার পর থেকে তার ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে জানান তিনি।

পুলিশের ধারণা, সপরিবারে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার বিষয়টি রহস্যজনক। এর সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার ঘটনা থাকতে পারে।

এদিকে অভিভাবকদের বরাত দিয়ে নিখোঁজ হওয়া ২০ জনের নাম-ঠিকানা দুই দফায় প্রকাশ করা হয়েছে। কিন্তু তারা আসলে কোথায় গেছে, কী করছে, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। এ কারণেই নিখোঁজদের নিয়ে অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন যত টেনশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

দুই মেয়ে-মেয়ের জামাতা ও স্ত্রীসহ খোঁজ নেই ডাক্তারের

আপডেট টাইম : ১০:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬