ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের তথ্য ভিত্তিহীন: ইসির অতিরিক্ত সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ১৩৪ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট গ্রহণ স্থগিতের তথ্য ভিত্তিহীন, এ কথা জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অশোক কুমার দেবনাথ বলেন, ‘বিভিন্ন টিভি ও মিডিয়ার স্ক্রলে ভোট স্থগিতের যে তথ্য এসেছে, তা ভিত্তিহীন। কমিশন এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। বিভ্রান্তি না ছড়াতে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি।’

আইন শাখার বরাতে তথ্যটি প্রকাশ হয়েছিল বলে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, ভোট স্থগিতের তথ্যটি ভিত্তিহীন।

গাইবান্ধার পরিবেশ ঠিক আছে কি না, এ প্রশ্নের জবাবে ইসি’র অতিরিক্ত সচিব বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট আছে, সে অনুযায়ী গাইবান্ধা-৫ আসনসহ সারা দেশের নির্বাচনি কেন্দ্রের পরিবেশ সুষ্ঠ আছে।’

নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিতের তথ্য ভিত্তিহীন: ইসির অতিরিক্ত সচিব

আপডেট টাইম : ১১:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪