ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবো না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১৪৪ বার

ঢাকাই সিনেমার নায়িকা শিরিন শিলা। অভিনয়ের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ডেই আলোচনায় থাকেন তিনি। এবার জানা গেল, নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই নায়িকা।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ব্যক্তিগত ও কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন শিরিন শিলা। এসময় অভিনেত্রী জানান, ২০২৪ সালেই বিয়ের পরিকল্পনা রয়েছে তার।

এ প্রসঙ্গে শিরিন শিলা বলেন, নতুন বছরে আমার জীবনে একজন লাইফ পার্টনার আসুক। এটাই আমার প্রত্যাশা। সবাই বলে আমি কেন বিয়ে করছি না? এর কারণ আমি মনের মতো কাউকে খুঁজে পাচ্ছি না। তবে আশা করছি, ২০২৪ সালে আমার পছন্দের মানুষ পেয়ে যাব। এরপরই বিয়ে করব।

তবে বরিশালের কাউকে বিয়ে করবেন না জানিয়ে তিনি বলেন, মনের মানুষ পেলেই বিয়ে করব। কিন্তু বরিশালে কখনও বিয়ে করব না। আমার কেন জানি মাথার মধ্যে ঢুকে আছে, বরিশালের ছেলেদের বিয়ে করব না।

কেন সেটা আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে সেখানে আমি বিয়ে করব না।

প্রেমের বিষয়ে শিরিন শিলা বলেন, আমার জীবনে যে প্রেমগুলো করেছি, তখন সম্পর্কে থাকাকালীন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে, সেগুলো আমার কাছে এখনও আছে। এরমধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, জুতা, ব্যাগ, ড্রেস এসব স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি।

আর তাছাড়া আমাকে যে জিনিসগুলো দিয়েছিল, এগুলো আমি কেন ফেলে দেব? একটা মানুষতো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, সেই জিনিসগুলোর মূল্যায়নের চেষ্টা করি।

প্রসঙ্গত, ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি শিরিন শিলা। তবে ২০২৪ সালে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘শেষ বাজি’। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বরিশালের কোনো ছেলেকে বিয়ে করবো না

আপডেট টাইম : ১০:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪