রাজধানীতে জেঁকে বসেছে শীত। আর এই শীতের মাঝেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শীতের সকালে লেপ মোড়ানো ভাবনার ছবিগুলো ঝড় তুলেছে ভক্তমহলে।
আজ বুধবার দুপুরে ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। যেখানে বিছানায় লেপ মোড়ানো অবস্থায় তাকে বসে থাকতে দেখা গেছে। ছবিগুলোতে বেশ খোলামেলা রূপেই ধরা দিয়েছেন তিনি।
ভাবনার ছবির বিশেষত্ব ছিল- ঘুম থেকে ওঠা নায়িকার চেহারায় ছিল না কোনো মেকাপ, ফিল্টারের ছাপ। তবুও তাকে দেখা গেছে ভীষণ স্নিগ্ধ। ছবিগুলোর ক্যাপশনেও সে কথা লিখেছেন ভাবনা। তার কথায় ‘ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট?’
ভাবনার ছবিগুলোর প্রশংসা করেছেন অনেকে। কেউ বলেছেন, ‘শীতের সকালে উষ্ণতা ছড়িয়ে গেলেন ভাবনা।’ কারো মন্তব্য, ‘সাহসী তুমি, সুন্দরী তুমি।’
এদিকে, অভিনয় আর নাচ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা।
Reporter Name 
























