বি-টাউনে আপতত বিয়ের মৌসুম চলছে। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কে রয়েছেন দুই বছর হলো। এবার ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা।
জানা গেছে, প্রেমের মাসেই গাঁটছড়া বাঁধবেন দুজনে। ট্রেন্ড ফলো করেই ডেস্টিনেশন বিয়ে সারছেন তারা। তবে অন্য বলি নায়িকাদের চেয়ে একটু অন্যরকম রাকুলের পছন্দ।
জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি রাকুল আর জ্যাকি গোয়ায় বিয়ে করতে চলেছেন। আয়োজন এলাহি হলেও হাতে গোনা অতিথির উপস্থিতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।
২০২১ সালে নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন রাকুল প্রীত। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘এ বছরে তুমিই আমার সব চেয়ে বড় উপহার। ’
খবর হিন্দুস্তান টাইমস
Reporter Name 
























