ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

দুর্গম এলাকার ভোটের ফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ২১৪ বার

দুর্গম এলাকার ভোটের ফলাফল ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩টি পার্বত্য জেলা, পদ্মা, মেঘনা, যমুনা তীরবর্তী জেলা অথবা উপজেলা, সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা/উপজেলার ভোটকেন্দ্রসমূহে নির্বাচনি দ্রব্যাদিসহ ভোটগণনার বিবরণী রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে বিলম্ব হতে পারে।

এসব ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের ভেরিফায়েড হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রাপ্ত ভোটগণনার বিবরণীর ইমেজ কপি প্রেরণ ও গ্রহণের মাধ্যমে দ্রুততার সাথে বেসরকারি প্রাথমিক ফলাফল প্রস্তুত ও ঘোষণার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, ২৫ জেলার ৭২টি এলাকাকে দুর্গম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এলাকাগুলোর মধ্যে রয়েছে— কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর; গাইবান্ধার ফুলছড়ি; বগুড়ার সারিয়াকান্দি; সিরাজগঞ্জের চৌহলী, সদর (আংশিক) ও কাজীপুর; বাগেরহাটের শরণখোলা; খুলনার দাকোপ ও কয়রা; বরগুনার পাথরঘাটা ও তালতলী; পটুয়াখালীর রাঙ্গাবালী; ভোলার মনপুরা; বরিশালের হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ; নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ; কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী; জামালপুরের ইসলামপুর।

এ ছাড়াও, মানিকগঞ্জের হরিরামপুর; ফরিদপুরের চরভদ্রাশন; সুনামগঞ্জের দোয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর ও তাহেরপুর; হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই (হাওড় বেষ্টিত); চাঁদপুরের হাইমচর; লক্ষ্মীপুরের রামগতি; নোয়াখালীর হাতিয়া; চট্টগ্রামের সন্দ্বীপ; কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ; খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি সদর ও দীঘিনালা; রাঙ্গামাটির নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি; এবং বান্দরবান জেলার থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা উপজেলাকে দুর্গম হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

দুর্গম এলাকার ভোটের ফল হোয়াটসঅ্যাপে পাঠানোর নির্দেশ

আপডেট টাইম : ১১:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪