ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবশেষে ১৫ বছরের ছোট প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আরবাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ১৪৯ বার

সব জল্পনার অবসান ঘটিয়ে ১৫ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করলেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। তার স্ত্রীর নাম শুরা খান। রোববার বোন অর্পিতার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৫৬ বছর বয়সি আরবাজ ও ৪১ বছর বয়সি শুরা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার সন্ধ্যায় সালমান খানের বোন অর্পিতার বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আরবাজ-শুরা।

বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মোবারক মোবারক মোবারক! প্রিয় শুরা খান ও আরবাজ খান তোমাদের দুজনের জন্য খুবই আনন্দিত। ভালোবাসা নিও, মিসেস ও মিস্টার শুরা-আরবাজ খান।’

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রায় অর্পিতা খানের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আরবাজ-শুরা। এ সময় আরবাজের ছেলে আরহান উপস্থিত ছিলেন। তা ছাড়াও বিয়েতে হাজির ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সুশীলা চরক (সালমা), ভাই সালমান খান-সোহেল খান, বোন আলভিরা খান, অভিনেত্রী লুলিয়া ভান্তুর প্রমুখ।

এর আগে একটি সূত্র বম্বে টাইমসকে বলেন, ‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। গত ৯ মাস ধরে সম্পর্কে রয়েছেন এ জুটি।

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।

মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান। ৫৬ বছর বয়সি আরবাজের সঙ্গে ৩৩ বছর বয়সি জর্জিয়ার প্রেমের খবর কারও অজানা নয়। করোনা-সংকটের সময় লিভ-ইন করেন জর্জিয়া-আরবাজ। বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জনও বহুবার চাউর হয়েছে। কিন্তু গত বছর ভেঙে যায় এ সম্পর্ক। আর সে খবর কয়েক দিন আগে জানান জর্জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবশেষে ১৫ বছরের ছোট প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আরবাজ

আপডেট টাইম : ১১:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩