ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শবনম ফারিয়ার স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ১৫০ বার

দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তবে পর্দায় আগের মতো সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সময়ই বিভিন্ন স্ট্যাটাসে নিজের অনুভূতি বা মতামত শেয়ার করেন ফারিয়া। এবার ফের অভিনেত্রীর এক স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া।

সোমবার (২৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফারিয়া। ক্যাপশনে অভিনেত্রী বলেন, কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো। মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।

জানা গেছে, সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফারিয়া বলেন, বর্তমানে যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। আর এতে আমার যে লস হচ্ছে না, তা কিন্তু নয়! আমার জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবুও নিজের মন সায় না দিলে সেই কাজ করব না।

অভিনেত্রীর এমন সাক্ষাৎকারের পরেই ‘জমানো টাকা খরচ করে চলেছেন শবনম ফারিয়া, সেটাও শেষের পথে’ এমন শিরোনামে নিউজ করেন বেশ কিছু গণমাধ্যম। যা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ফারিয়া। মূলত এ কারণেই ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

প্রসঙ্গত, ফারিয়া অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। সম্প্রতি মুক্তি পেয়েছে নাটকটি। এতে মোশাররফ করিমের বিপরীতে দেখা যায় ফারিয়াকে। পর্দায় রীতিমতো নাটকপ্রেমীদের নজর কেড়েছে এই জুটির রসায়ন। পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন নেটিজেনদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শবনম ফারিয়ার স্ট্যাটাসে উত্তাল নেটদুনিয়া

আপডেট টাইম : ১২:৩০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩