ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কদমতলীতে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ২১৪ বার

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ মনির হোসেন (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর অ্যাপস অফিসার আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে পূর্ব জুরাইন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি সেটের চার্জার, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মনির হোসেন রাজধানীর কদমতলী এলাকায় একটি মশার কয়েল ফ্যাক্টরির ব্যবসা করতেন। ব্যবসার আড়ালে তিনি কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন।

এছাড়া তিনি কদমতলী এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেফতার মনিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

কদমতলীতে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০১:০০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩