ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন প্রেমে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • ১৬৩ বার

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে প্রেম এসেছে বহুবার। একাধিকবার বিয়েও করেছেন তিনি। কিন্তু সেসবের কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি।

তাই বলে অভিনেত্রীর জীবন থেমে থাকেনি।

শ্রাবন্তী চলেছেন নিজের মতো করেই। ফের আরও একবার সেই সম্পর্কের গুঞ্জনেই সংবাদের শিরোনাম হলেন তিনি।

শোনা যাচ্ছে, নির্মাতা শুভ্রজিৎ মিত্রের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। নির্মাতার ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। যেই ছবিতে যুক্ত হওয়ার সুবাদেই তাদের মধ্যে মেলামেশা বেড়েছে। আর সেটা গড়িয়েছে প্রেমের সম্পর্কে।

কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের দাবি, সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস শ্রাবন্তী ও শুভ্রজিৎ। শিগগিরই নাকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘সিঙ্গেল’ স্ট্যাটাসকে ‘কমিটেড’-এ রূপান্তর করবেন। যদিও তারা দুজনেই বিষয়টি নিয়ে আপাতত নীরব ভূমিকায় রয়েছেন।

এর আগে প্রতিবেশী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপও ঘুরতে গিয়েছিলেন এই জুটি। কিন্তু বছর ঘুরতেই আলাদা হয়ে যান দু’জন। সবশেষ অভিরূপকে দেখা গেছে অন্য এক তরুণীর সঙ্গে। এরপরই শ্রাবন্তীর সঙ্গে শুভ্রজিৎ মিত্রের প্রেমের খবর শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। কিন্তু কোনো সংসারই টেকেনি। বর্তমানে নিজের একমাত্র পুত্রকে নিয়েই থাকছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন প্রেমে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

আপডেট টাইম : ১২:২০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩