ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গানের জন্য নমিনেশনও পেয়েছি: নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ১৩৩ বার

উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া এখন চিত্রনায়িকা হিসাবেই বেশি ব্যস্ত। তবে উপস্থাপনা একেবারেই ছেড়ে যাননি। মাঝে মধ্যে মাইক্রোফোন হাতে তাকে এখনও দেখা যায়। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি।

কোথায় আছেন, কী করছেন?

নুরসরাত ফারিয়া: বাসাতেই আছি। দিন কয়েক কিছুটা অসুস্থ। ঠাণ্ডা, জ্বর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছি। এই সময়টুকু পরিবারকেও দিচ্ছি। বলা যায়, পারিবারিক আবহে সময় কাটছে।

নতুন সিনেমার কাজ কবে শুরু করবেন?

নুসরাত ফারিয়া: নতুন বছরের শুরুতেই নতুন সিনেমার কাজ শুরু করার ইচ্ছা আছে। সেভাবে প্রস্তুতিও নেওয়া আছে। জানুয়ারির শুরুতে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব বলে আশা করছি।

বিজ্ঞাপনের কথাও কিছুদিন আগে বলেছিলেন…

নুসরাত ফারিয়া: বিজ্ঞাপনেরও কাজ চলছে। ঢাকা ও কলকাতায়-দু’জায়গাতেই কাজ করছি। নতুন প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে। এটাও নির্দিষ্ট সময় জানাবো।

: শুভেচ্ছাদূত হিসাবেও দেখা যায় আপনাকে। এ ধরনের নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছেন?

নুসরাত ফারিয়া: রিমার্ক নামে একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি বছরখানেক আগে। তাদের একটি পণ্যের গত এক বছর ধরে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছি। পণ্যটির নতুন বিজ্ঞাপনের কাজ আছে।

 উপস্থাপনায় নতুন কোনো খবর আছে?

নুসরাত ফারিয়া: না। আপাতত উপস্থাপনায় ব্যস্ত হতে চাইছি না। একেবারেই যে করব না, তা কিন্তু নয়। ব্যতিক্রম কিছু হলে ভেবে দেখব।

আর গান?

নুসরাত ফারিয়া: মজার ব্যাপার হলো, এ বছর আমি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানের জন্য নমিনেশনও পেয়েছি। এটা কখনো ভাবিনি।

আপনার কণ্ঠে নতুন গান আসবে কবে?

নুসরাত ফারিয়া: নতুন গানের কাজ চলছে। এবার গানের কম্পোজিশন ঢাকারই একজন করছেন। গান শুনে যখন যেখানে গিয়ে মিউজিক ভিডিও করতে মন চাইবে, সেখানে গিয়েই করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গানের জন্য নমিনেশনও পেয়েছি: নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ১২:৫০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩