ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভোটারদের সঙ্গে দেখা করতে গোদাগাড়ীর চরে ঘুরলেন চিত্রনায়িকা মাহী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৩৫ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার তানোর ও গোদাগাড়ীর চর এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে পরিচিত হয়েছেন তিনি।

এদিন চর আষাড়িয়াদহ এলাকায় যান এই চিত্রনায়িকা। এ প্রসঙ্গে মাহি বলেন, প্রচারণার অংশ হিসেবে এই এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছি।

মানুষের সঙ্গে কথা বলছি। তারা আমার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। ঘুরতে এসে দেখতে পেলাম, এই এলাকাগুলোতে বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা নেই। স্কুল-কলেজ থাকলেও যথেষ্ট শিক্ষক নেই। রাস্তাঘাটের অবস্থাও উন্নত না। জনপ্রতিনিধিদের কাজ এসব সমস্যার সমাধান করা। এ এলাকার মানুষের সঙ্গে কথা বললে, তারা এই সমস্যাগুলোর কথা জানায়। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচিত হলে এ সমস্যাগুলো সমাধান করব।

বড় পর্দার বাহিরে এই চিত্রনায়িকাকে সরাসরি দেখতে পেরে উচ্ছ্বসিত চরের জনগণ। প্রচারকালে মাহীকে ঘিরে ভিড় জমাচ্ছেন চরের নারী-পুরুষ। তারা বলছেন, নায়িকা আমাদের মাঝে দোয়া চাইতে এসেছেন। আমাদেরও ভাল লাগছে। আমরা সবাইকে বলছি তাকে ভোট দিতে। আমরা তার কাছে দাবি জানিয়েছি, ভোটে নির্বাচিত হলে এ এলাকার রাস্তাঘাটসহ অন্যান্য সমস্যাগুলো যাতে সমাধান হয়।

রাজশাহী-১ আসনে তিনবারের নির্বাচিত এমপি ও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহী। এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।

এর আগে, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থীতা চেয়ে না পেলে রাজশাহী-১ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন মাহী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভোটারদের সঙ্গে দেখা করতে গোদাগাড়ীর চরে ঘুরলেন চিত্রনায়িকা মাহী

আপডেট টাইম : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩