ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে রবিবার সাক্ষাৎ করবেন সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৮১ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আগামী রবিবার সাক্ষাত করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাৎকালে সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, সাক্ষাতের জন্য রাষ্ট্রপতি সিইসিকে রবিবার সকাল ১১টায় সময় দিয়েছেন। সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমের যাওয়ার কথা রয়েছে।

গত ১১ ডিসেম্বর ইসির সঙ্গে বৈঠক শেষে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তাঁরা ভোটের দায়িত্ব পালন করবেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে রবিবার সাক্ষাৎ করবেন সিইসি

আপডেট টাইম : ১২:৩৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩