ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যমুনা ফিউচার পার্কে ‘বিজয় উল্লাস’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৪২ বার

একে তো শীত, তার ওপর বিজয়ের মাস। কনসার্টের সুবর্ণ মৌসুম। এই ভরা মৌসুমে একটি কনসার্টের আয়োজন করেছে তান-রাত ইনস্টিটিউট। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে ‘বিজয় উল্লাস’ শীর্ষক এ আসর। কনসার্টটিতে দেশের প্রথম সারির পাঁচটি ব্যান্ড পারফর্ম করবে। এগুলো হলো ‘আর্টসেল’, ‘ওয়ারফেজ’, ‘অ্যাশেজ’, ‘মেঘদল’ ও ‘অ্যাভয়েড রাফা’। এছাড়াও গান করবে ‘ওয়ারসাইট’, ‘ঐন্দ্রজালিক’, ‘অলেখা’, ‘ব্যান্ড হাব’ ও ‘নিভানিয়া’ নামের কয়েকটি সম্ভাবনাময় ব্যান্ড। ব্যান্ডের বাইরে কেবল একজন শিল্পী সলো পরিবেশনায় থাকছেন, তিনি তরুণ তুর্কি প্রীতম হাসান। এই কনসার্ট অনুষ্ঠিত হবে যমুনা ফিউচার পার্কের ওপেন এয়ার কার পার্কিংয়ে। এটি উপভোগ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হবে। ৫০০ টাকা ও ১ হাজার টাকা, দুই ক্যাটাগরির টিকিট রাখা হয়েছে। ‘নো দ্য হিস্টোরি, সেলিব্রেট দ্য ভিক্টোরি’ স্লোগানের এই কনসার্টের বিষয়ে জানাতে সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত হয়ে যমুনা গ্রুপের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক মোহাম্মদ আলমগীর আলম বলেন, ‘এই কনসার্টের মাধ্যমে তরুণরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, আরেক দিকে তারা বাঙালি জাতীয়তাবোধে উজ্জীবিত হবে। আমি কনসার্টটির সাফল্য কামনা করি।’ এদিকে কনসার্টে অংশ নিতে যাওয়া ব্যান্ডের সদস্যরাও বেশ উচ্ছ্বসিত। বিজয়ের ৫২তম উদযাপনে তারা অংশ হতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ভক্তদের আহ্বান জানিয়েছেন কনসার্টে এসে কণ্ঠ মেলাতে। আয়োজকরা জানান, কনসার্টের গেট খোলা হবে শুক্রবার সকাল ১১টায়। দুপুর ১টার পর আর কেউ প্রবেশ করতে পারবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যমুনা ফিউচার পার্কে ‘বিজয় উল্লাস’

আপডেট টাইম : ১২:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩