ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

২০০৭ সালের শেখ হাসিনার সেই চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬
  • ৫৫৮ বার

২০০৭ সালের ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আজকের এ দিনে (১৬ জুলাই) গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি কারাগারে প্রায় ১১ মাস আটক ছিলেন। জাতীয় সংসদ ভবনের চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে শেখ হাসিনা মুক্তি পান। সময়টা ২০০৮ সালের ১১ জুন।

তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় রাজনীতিতে মাইনাস ফর্মুলার অংশ হিসেবেই সেদিন গ্রেফতার করা হয়েছিল শেখ হাসিনাকে।

দীর্ঘ ১১ মাস কারাগারে অভ্যন্তরীণ থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। তখন বিভিন্ন মহল থেকে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে।

বিভিন্ন মহলের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাবের পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি

দিতে বাধ্য হয়।

শেখ হাসিনা গ্রেফতার হওয়ার আগে দেশবাসী ও আওয়ামী লীগের নেতাকদের উদ্দেশ্যে এক চিঠিতে তার সংগ্রামের কথা বলেন। বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এবং অন্যায়ের কাছে মাথানত না করার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার দিবস উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক প্রোফাইলে প্রধানমন্ত্রীর সেই হাতে লেখা চিঠিটি শেয়ার করেছেন।

সেখানে আজকের প্রধানমন্ত্রী তখনকার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা লিখেছিলেন :

প্রিয় দেশবাসী,
আমার সালাম নেবেন। আমাকে সরকার গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কোথায় জানি না। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেই সারাজীবন সংগ্রাম করেছি। জীবনে কোনও অন্যায় করিনি। তারপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ও আপনারা দেশবাসীর ওপর আমার ভরসা।

আমার প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আবেদন কখনও মনোবল হারাবেন না। অন্যায়ের প্রতিবাদ করবেন। যে যেভাবে আছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। মাথা নত করবেন না। সত্যের জয় হবেই। আমি আছি আপনাদের সঙ্গে, আমৃত্যু থাকব।আমার ভাগ্যে যা-ই ঘটুক না কেন আপনারা বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান। জয় জনগণের হবেই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়বই। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবই।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

শেখ হাসিনা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

২০০৭ সালের শেখ হাসিনার সেই চিঠি

আপডেট টাইম : ০৯:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬