ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ১৩৭ বার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের তিন দিনের রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেক সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২০ ডিসেম্বর এ সফর হওয়ার কথা ছিল। তবে এ স্থগিতের জন্য অনিবার্য কারণ উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই চিঠিতে বলা হয়েছে- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থান করার কথা ছিল। রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ১৮ তারিখ থেকেই সব রিসোর্ট ও কটেজগুলোতে পর্যটকদের অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা বিবেচনা করে ওই ৫ দিন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার কথা জানানো হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

আপডেট টাইম : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩