ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দোয়া নিতে ওবায়দুল কাদেরের কাছে চিত্রনায়িকা মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ২০২ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লাগের মনোনয়ন চেয়েও পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন তিনি। তবে, এতেও বাধে বিপত্তি। রিটার্নিং কর্মকর্তা তাকে অবৈধ হিসেবে ঘোষণা করেন। এর বিরুদ্ধে আপিল করে গতকাল সোমবার শুনানি শেষে বৈধতা পায় মাহির মনোনয়নপত্র।

এদিকে, মনোনয়নপত্র ফিরে পাওয়ার পরদিন অর্থাৎ, আজ মঙ্গলবার রাতেই ঢাকা ত্যাগ করে নির্বাচনি এলাকায় যাবেন মাহি। তবে, এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই স্বতন্ত্র প্রার্থী। ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে আজ বিকেলে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তিনি। দোয়া নিতেই তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছেন বলে জানান মাহি।

এ বিষয়ে ঢালিউডের এই নায়িকা এনটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচনি কার্যক্রম শুরু করতে আজ রাতেই ঢাকা ত্যাগ করব। এর আগে ওবায়দুল কাদেরের থেকে দোয়া নিতেই এই সৌজন্য সাক্ষাৎ।’

মাহি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে, তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছি। তার আগেই আজ ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি। তার কাছ থেকে দোয়া নিয়েছি।’

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগ তাকে বরণ করে নেবে বলেই বিশ্বাস মাহির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দোয়া নিতে ওবায়দুল কাদেরের কাছে চিত্রনায়িকা মাহি

আপডেট টাইম : ১১:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩