ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিবের সঙ্গে বঙ্গভবনে মার্কিন নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ১৫৫ বার

দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তথা রাষ্ট্রপতির বাসভবনে কোনও সিনেমার সূচনা হয়েছে; এমনটা বোধহয় অতীতে ঘটেনি। সেই বিরল ঘটনারই জন্ম দিলেন ঢালিউড তারকা শাকিব খান। ছবিটির নাম ‘রাজকুমার’। নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত হিমেল আশরাফ। প্রযোজনায় আরশাদ আদনান; যিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পুত্র। হ্যাঁ, এই সূত্রেই মূলত ‘রাজকুমার’র বঙ্গভবন সফর। রবিবার ছিল রাষ্ট্রপতির জন্মদিন। সেই উপলক্ষে বঙ্গভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এতে অংশ নেন নায়ক শাকিব, নির্মাতা হিমেলসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা। শুধু তাই নয়, ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা হচ্ছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি; তিনিও অংশ নিয়েছেন সেই অনুষ্ঠানে। শনিবার তিনি ঢাকায় এসেছেন বলে জানা গেছে। জন্মদিন অনুষ্ঠানের মঞ্চ থেকেই নতুন ছবির বার্তা দেন প্রযোজক আরশাদ আদনান। বলেছেন, “আজ মঙ্গলবার থেকে আমরা নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আমরা যেন ‘প্রিয়তমা’র মতো সাফল্য পাই।” এরপর মাইক্রোফোন হাতে নিয়ে শাকিব বললেন, “আরেকটি সুন্দর সিনেমা হতে যাচ্ছে ‘রাজকুমার’। এখন থেকেই সবার আগ্রহ, ছবিটা কবে মুক্তি পাবে। বিশেষ করে প্রবাসীরা জানতে চাইছেন, কোন দেশে কবে মুক্তি পাবে। এমনকি যুক্তরাষ্ট্রের পরিবেশকরা পর্যন্ত উচ্ছ্বসিত ছবিটি নিয়ে। আর হিমেলকে আলাদা করে ধন্যবাদ দিতে চাই না। ওকে আমি সাফল্যের চূড়ায় দেখতে চাই। পাঁচ বছর আগে যখন এই ছবি নিয়ে ওকে বিশ্বাস করেছিলাম, আমার মনে হয়েছে ওর মধ্যে যে স্পিড, এটা ওকে অনেক দূর নিয়ে। সঙ্গে আমাকেও নিয়ে যাবে।” না, শুধু জন্মদিন উদযাপনেই সীমাবদ্ধ থাকেননি ‘রাজকুমার’ টিম। বঙ্গভবনের করিডোরেই তারা ফটোশুট সেরেছেন। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল হ্যান্ডেলেও। নায়িকা কোর্টনি কফি শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে বলেছেন, ‘অপেক্ষা প্রায় শেষ।’ এদিকে নির্মাতা হিমেল আশরাফ জানালেন, মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার কাজ। এরপর পাবনা এবং সবশেষে আমেরিকায় হবে চিত্রায়ন। সব কিছু ঠিক থাকলে আগামী রোজার ঈদেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিবের সঙ্গে বঙ্গভবনে মার্কিন নায়িকা

আপডেট টাইম : ১১:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩