ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ১৮৬ বার

জাতিসংঘের পাঁচ দিনব্যাপী দুর্নীতিবিরোধী সম্মেলন যুক্তরাষ্ট্রের আটলান্টায় সোমবার (১১ ডিসেম্বর) শুরু হচ্ছে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এবার দুর্নীতিবিরোধী সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

দশম ‘সেশন অব কনফারেন্স অব স্টেটস পার্টিস অব ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ শীর্ষক সম্মেলনটিতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেনসহ অপর কর্মকর্তারা ইতোমধ্যে আটলান্টায় গিয়ে পৌঁছেছেন। মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে সম্মেলনে বাংলাদেশের ফোকাস কী হবে জানতে চাইলে দুদকের সচিব মো. মাহবুব হোসেন আটলান্টা থেকে যুগান্তরকে বলেন, ‘অগ্রিম বলার মতো কিছু নেই’। তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি।

জাতিসংঘের ড্রাগ অ্যান্ড ক্রাইম অফিসের তত্ত্বাবধানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্র এবারের সম্মেলনের আয়োজক হিসেবে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বিশ্বনেতাদের সমবেত করছে। মার্টিন লুথার কিংয়ের নগরী আটলান্টায় জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই সম্মেলনটি হলো বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। প্রতি দুই বছর অন্তর অন্তর দেশগুলো তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রম কিভাবে বাস্তবায়ন করছে- তা মূল্যায়নের জন্যে এই বৈঠকে মিলিত হয়। একই সঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে সহযোগিতার মাধ্যমে কিভাবে আরও জোরদার করা যায় এই আলোচনাও সম্মেলনে হবে।

‘দ্য ইউএন কনভেনশন এগেইনস্ট করাপশন’ দুর্নীতি প্রতিরোধে একমাত্র সর্বজনীন আইনগত বাধ্যতামূলক চুক্তি। বিশ্বের ১৯০টি দেশ এই চুক্তিতে সই করেছে। কনভেনশনটি ভিয়েনায় আলোচনা করে চূড়ান্ত করা হয় এবং ২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ করা হয়। চলতি বছরে এটি ২০তম বার্ষিকী উদযাপন হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্নীতিবিরোধী সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩