ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিদেশি নায়িকায় শাকিবের হ্যাটট্রিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • ১৭০ বার
দেশের চলচ্চিত্রের ‘সুপারস্টার’ বলা হয় তাকে। জনপ্রিয় তারকা তিনি। তিনি শাকিব খান। দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

অভিনয় করেছেন বিভিন্ন নায়িকার বিপরীতে। শাবনূর, মৌসুমী থেকে হালের পূজা চেরি। কোনো নায়িকাই বাদ যায়নি। তবে দেশি নায়িকা নয়, এখন বিদেশি নায়িকানির্ভর হয়ে পড়েছেন শাকিব।
এর আগেও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি নায়িকারা। এর মধ্যে গেল ঈদে মুক্তি পেয়েছে বিদেশি নায়িকানির্ভর ছবি ‘প্রিয়তমা’। সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পালকে। কয়েক দিন আগে ভারতে শুটিং করে এসেছেন ‘দরদ’ নামের আরেকটি ছবির।
সেখানে তার নায়িকা সোনাল চৌহান। কয়েক দিন পর শুরু হবে ‘রাজকুমার’ নামের সিনেমার শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করবেন কোর্টনি কফি। তিন নায়িকার গল্প নিয়ে বিশেষ আয়োজন।

bbbn
ইধিকা পাল ও শাকিব খান

ইধিকা পাল

গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। শাকিব খানের বিপরীতে ইধিকার অভিনয়ও আলাদা করে নজর কেড়েছে দর্শকের। ‘প্রিয়তমা’ ছিল তার প্রথম চলচ্চিত্র।  জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। পরবর্তী সময়ে জি বাংলারই আরো একটি জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’তে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করেছেন তিনি। কলকাতার বাংলা টেলিভিশনে মাত্র দুই সিরিয়াল করেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা। এর পরই শাকিবের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেন। ক্যারিয়ারের প্রথম সিনেমা হিট করে ইধিকা এখন রীতিমতো সাফল্যের শিখরে।

সোনাল চৌহান

গত মাসে ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরছেন অভিনেতা শাকিব খান। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ২০০৮ সালে তেলুগু সিনেমা ‘রেইনবো’তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন সোনাল চৌহান। মডেলিং থেকেই বলিউডে প্রবেশ তার। ২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমায় ইমরান হাসমির বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর ২০১৩ সালে করেন ‘থ্রিজি’ সিনেমা। ‘জান্নাত’ ও ‘থ্রিজি’ সিনেমা দিয়েই বলিউডে আলোচনায় আসেন এই অভিনেত্রী। ‘বুডঢা…হোগা তেরা বাপ’, ‘পল্টন’ এবং ‘জ্যাক’, ‘দ্য পাওয়ার’ এবং ‘দিল’-এর মতো বলিউড সিনেমায় অভিনয় করেছেন সোনাল। এ ছাড়া তিনি তেলুগু, কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। এবার শাকিব খানের হাত ধরেই বাংলা সিনেমায় অভিনয় করার সুযোগ পেলেন তিনি।vdb

শাকিব খান ও কোর্টনি কফি

কোর্টনি কফি

গত বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা এসেছিল ‘রাজকুমার’ নামের নতুন সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন হলিউডের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। আর এই সিনেমায় শাকিবের সঙ্গে দেখা মিলবে যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফির। বাংলাদেশে আসার প্রস্তুতি শুরু হয়েছে এই অভিনেত্রীর। ১০ ডিসেম্বরের আগেই তিনি দেশে আসবেন বলে জানান নির্মাতা হিমেল আশরাফ। তবে সেটা ৯ ডিসেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকায় সপ্তাহখানেক শুটিং করে দেশে চলে যাবেন কোর্টনি। কোর্টনি কফির হলিউডে আসন্ন সিনেমার নাম ‘ডমিনোস’, যেটি আগামী বছর মুক্তি পাবে। এ ছাড়া আরো তিনটি সিনেমা করেছেন এই অভিনেত্রী। সেগুলো হচ্ছে ‘দ্য স্ট্রোম’, ‘কার্রেন্টলি : দ্য ডিবেট’, ‘রেভেনজিং এঞ্জেলস কাল দ্য হের্ড’। কোর্টনি কফির জন্ম, বেড়ে ওঠা নিউ ইয়র্কের লং আইল্যান্ডে। তিনি সেখানকার থিয়েটারের একজন পরিচিত আর্টিস্ট। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন পরিচিত নন কোর্টনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিদেশি নায়িকায় শাকিবের হ্যাটট্রিক

আপডেট টাইম : ১২:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩