ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিবের জন্য বাংলা শিখছেন মার্কিন নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১৪৯ বার

ঢালিউড কিং শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। কয়েক দিন পরই শুরু হবে হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার শুটিং। কোর্টনির এটি প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হওয়ায় বাংলা ভাষা জানতেন না এই অভিনেত্রী। কিন্তু সিনেমাটির জন্য বাংলা ভাষা শিখছেন তিনি। কোর্টনি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সাদা দেওয়ালে সাঁটানো হাতে লেখা বাংলা বর্ণমালা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি শিখছি।’ পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘কয়েক মাস ধরে বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন কোর্টনি। গত মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম। কোর্টনির সঙ্গে দেখা হয়, আড্ডা হয়। তখন দেখি, তার অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন; নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’ বাংলা ভাষা শেখার জন্য অনেক পরিশ্রম করছেন কোর্টনি। তাতে মুগ্ধ নির্মাতা বলেন, ‘কোর্টনি তো আর অনর্গল বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। তবে চিত্রনাট্যে যা আছে, তা ভালোভাবে আয়ত্ত করেছেন। তার সিরিয়াসনেস মুগ্ধ করার মতো।’ শুটিংয়ের জন্য আগামীকাল শনিবার সকালে ঢাকায় আসবেন কোর্টনি। এরপর শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের হিকসভিলে জন্মগ্রহণ করেন কোর্টনি, বেড়ে উঠেছেন সেখানে। পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার কোর্টনি নিউ ইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বেশ কটি স্বল্পদৈর্ঘ্য ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন কোর্টনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিবের জন্য বাংলা শিখছেন মার্কিন নায়িকা

আপডেট টাইম : ১১:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩