ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যে তারকারা হলেন সেরা করদাতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১৪৬ বার

২০২২-২৩ করবর্ষের জন্য অভিনেতা ও অভিনেত্রী এবং গায়ক ও গায়িকা শ্রেণিতে সেরা করদাতা ছয় তারকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত সোমবার সেরা করদাতাদের তালিকা ঘোষণা করেছে। অভিনেতা ও অভিনেত্রী শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা ও অভিনেতা মো. সিয়াম আহমেদ। আর ২০২২-২৩ করবর্ষে গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম। গত বছর অভিনেতা ও অভিনেত্রী এবং গায়ক ও গায়িকা শাখায় সেরা করদাতা হয়েছিলেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়, তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। কর কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পান। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যে তারকারা হলেন সেরা করদাতা

আপডেট টাইম : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩