ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। ভালোবেসে বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছে। ফের গুঞ্জন উড়ছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার। শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকছেন তিনি। শুধু তাই নয়, সংসার ভাঙার খবরও বাতাসে ভেসে বেড়াচ্ছে।

গত ৪ সপ্তাহ ধরে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হলেও টুঁ-শব্দটি করেননি কেউ-ই। চুপ রয়েছেন ঐশ্বরিয়াও। কদিন আগে এ বিষয়ে কিছুটা নীরবতা ভাঙেন অমিতাভ বচ্চন; ইঙ্গিত দেন ঐশ্বরিয়া তাদের সঙ্গেই রয়েছেন। এবার বচ্চন পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে হাজির হয়ে সব গুঞ্জন উড়ালেন ঐশ্বরিয়া।

গুঞ্জনে আপাতত জল ঢেলে একই মঞ্চে হাজির হলেন ঐশ্বরিয়া ও বচ্চন পরিবার। যেখানে পাশাপাশি দেখা গেছে অভিষেক, তার কন্যা ও স্ত্রীকে।

অভিষেকের একমাত্র ভাগিনা অগস্ত্য নন্দা অভিনীত  ‘দ্য আর্চিজ’ সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন এই তারকারা। অগস্ত্যর ছবির প্রিমিয়ার নিয়ে পুরো বচ্চন পরিবার ছিল উচ্ছ্বসিত।

প্রিমিয়ার শো-তে হাজির হয়ে অভিষেকের একমাত্র ভাগিনাকে পরামর্শও দিয়েছেন ঐশ্বরিয়া। একা ছবি তোলার জন্য উৎসাহিত করে বলেছেন, ‘অ্যাগি একা ছবি তোলো। অভ্যস্ত হতে হবে।’

হিন্দুস্তান টাইমস বলছে, ‘দ্য আর্চিজ’ সিনেমার প্রিমিয়ারে কালো রঙের ওয়েস্টার্ন পোশাকে দ্যুতি ছড়িয়েছেন ঐশ্বরিয়া, পাশে কালো ব্লেজারে ঝলমলে অভিষেক। আরাধ্যাও পৌঁছেছিল ভাইয়ের ছবি দেখতে। নাতির অভিষেক সিনেমা নিয়ে উচ্ছ্বাস অমিতাভের চোখে-মুখে। পাপারাজ্জিদের দেখে এদিনও মেজাজ হারালেন জয়া। তিনি অবশ্য পরিবারের সঙ্গে খাপ খাইয়ে কালো পোশাক পরেননি, অফ হোয়াইট আর সোনালি কাফতানে দেখা মিলল জয়ার। অগস্ত্যর বোন নভ্যার দেখা মিলল লাল গাউনে। পৌঁছেছিলেন বচ্চন কন্যা শ্বেতা এবং তার স্বামী নিখিল নন্দাও।

‘দ্য আর্চিজ’ ছবিতে অগস্ত্যর নায়িকা সুহানা। সুহানার পাশে এদিন হাজির ছিলেন শাহরুখ ও তার পুরো পরিবার। এছাড়াও দেখা গেছে করণ জোহর, ববি দেওল, রণবীর কাপুর, নীতু কাপুর, রণবীর সিংদের। জুহি চাওলা ও কাজলও পৌঁছেছিলেন দ্য আর্চিজের প্রিমিয়ারে। শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর হাজির হয়েছিলেন মায়ের পোশাক ও গহনা পরে।

জোয়া আখতারের এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৭ই ডিসেম্বর মুক্তি পাবে। ‘দ্য আর্চিজ কমিকস’ অবলম্বনে তৈরি করা হয়েছে ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

আপডেট টাইম : ১১:১৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩