ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১৫ বছর পর গাইলেন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১৬১ বার

ক্যারিয়ারের শুরুতে গান গাইতেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কনা, রুমানা ও নাফিজাকে নিয়ে গড়েছিলেন ব্যান্ড অ্যাঞ্জেল ফোর। অভিনয়ে ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে থেমে গেছে গান গাওয়া। দীর্ঘ ১৫ বছর পর আবার গাইলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র টাইটেল গানে কণ্ঠ দিলেন তিশা। গানের শিরোনাম ‘অটোবায়োগ্রাফি’, লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর ও সংগীতায়োজন করছেন পাভেল অরিন। গতকাল রাতে চরকিতে রিলিজ হয়েছে গানটি।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুকগানটি নিয়ে আজকের পত্রিকাকে তিশা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর গাইলাম। ছোট সময়ে গান করা হলেও এখন আমি শুধু অভিনয় করি। সিনেমাটার সঙ্গে আমাদের নিজেদের অনেক আবেগ জড়িত, গানটি লেখা ও সুরের পর আমি গাইতে চাইলে আমাকে সেই সুযোগ দেওয়া হয়।’

নিয়মিত গান করার পরিকল্পনার প্রশ্নে তিশা বলেন, ‘না, তেমন ইচ্ছে নেই। আমি তো প্রফেশনাল কণ্ঠশিল্পী না, আমি অভিনয়শিল্পী। এটা নির্ভর করছে কত বছর আবারও গাইব তার ওপর।’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুকগানটি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন তিশা। আর সেখানেই তিনি প্রশংসায় ভাসছেন। একজন লিখেছেন, ‘সর্ব গুণে সম্পূর্ণ আপু’। আরেকজন লিখেছেন, ‘শব্দ, কথা, সুর, কণ্ঠ—সব মিলিয়ে অসাধারণ গান শুনলাম। নুসরাত ইমরোজ তিশা খুব ভালো অভিনেত্রী, পাশাপাশি এই গানের মাধ্যমে প্রমাণিত সে অসম্ভব ভালো গায়িকা। নিঃসন্দেহে সে আমার পছন্দের মানুষ।’

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ তিশার কাছে ভীষণ স্পেশাল। তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৫ বছর পর গাইলেন তিশা

আপডেট টাইম : ১২:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩