ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শুভশ্রীর ৪ দিনের কন্যা পেল নায়িকা হওয়ার প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ১৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ সদ্য জন্ম নেওয়া শিশুকে চলচ্চিত্রপাড়ার নায়িকা হওয়ার প্রস্তাব দিচ্ছেন অভিনেতা-প্রযোজক। বিষয়টি শুনলে ভ্রু কুঁচকে ওঠারই মতো লাগবে যে কারো। অবাক হলেও সত্য যে, টালিউড পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলির ৪ দিনের মেয়ে ইয়ালিনিকে চলচ্চিত্রে প্রবেশের টিকিট দিলেন আরেক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম একটি স্টোরি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে অঙ্কুশ হাজরার স্ট্যাটাসের স্ক্রিনশটকে স্টোরি দেন রাজপত্নী। ইনস্টাগ্রামে অঙ্কুশকে তার এক ভক্ত প্রশ্ন করেন, রাজ চক্রবর্তী ও শুভশ্রীর কন্যা ইয়ালিনিকে নিয়ে কিছু বলতে। সেখানে অঙ্কুশ লেখেন, আমার ভবিষ্যৎ নায়িকা। সেখানে একটি হ্যাশট্যাগও ব্যবহার করতে দেখা গেছে তাকে। ইয়ালিনি ও অঙ্কুশের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি হ্যাশট্যাগ ‘ইয়ালকুশ’ ব্যবহার করেন অঙ্কুশ। আর এটি ব্যাপক ভালো লাগে শুভশ্রীর।

অনেকেই মজা করে বলছেন, জন্মেই কি নায়িকা হয়ে গেছে ইয়ালিনি? বয়স মাত্র ৪ দিন। এটা তো বিশ্বরেকর্ড।

নিজের সদ্যোজাত কন্যাশিশুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখেছেন, যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি। আমি প্রত্যেকের ভালোবাসায়, শুভেচ্ছায় অভিভূত, উচ্ছ্বসিত। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।

এই লেখার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। পরনে হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির বিয়ে হয়। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান। এবার কন্যা ইয়ালিনিকে পেয়ে তাদের জীবনের আকাঙ্ক্ষা যেন পূর্ণ হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শুভশ্রীর ৪ দিনের কন্যা পেল নায়িকা হওয়ার প্রস্তাব

আপডেট টাইম : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩