ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সিআইডি’ ধারাবাহিকের দীনেশ ফাদনিস আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘সিআইডি’ খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস আর নেই। তিনি সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন দীনেশ। সূত্রের খবর, মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থা খারাপের দিকে গেলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবুও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে অনন্তলোকের উদ্দেশে পাড়ি জমান তিনি। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক ‘সিআইডি’ পরিচিতি এনে দিয়েছিল দীনেশকে। এতে তার চরিত্রের নাম ফ্রেডরিক্স। চরিত্রটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকদের অনেকে দীনেশকে ফ্রেডি কিংবা ফ্রেডরিক্স নামেই জানতেন।

১৯৯৭ সালে প্রচার শুরু হয় ‘সিআইডি’র। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাড়নিস । তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সিআইডি’ ধারাবাহিকের দীনেশ ফাদনিস আর নেই

আপডেট টাইম : ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩