ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফেব্রুয়ারিতে শিল্পী সমিতির নির্বাচন, থাকছে চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ১৪১ বার

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনা এখনো চলমান। সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ-নিপুণের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। এর সুরাহা না হতেই বতর্মান কমিটির মেয়াদ শেষের পথে; ফলে নির্বাচনের ডামাঢোল বাজতে শুরু করেছে চলচ্চিত্রাঙ্গনে। নতুন বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নিপুণ আক্তার। গতকাল রোববার দুপুরে শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। নিপুণ আক্তার বলেন, ‘বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ এ সময় নিজের প্যানেলের বিষয়ে নিপুণ বলেন, ‘গতবারও আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। আগামী নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।’ এদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আসছে নির্বাচনে তিনি সভাপতি পদে লড়বেন। তার প্যানেলেও চমক থাকবে বলে জানান এই অভিনেতা। ২০২২ সালের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফেব্রুয়ারিতে শিল্পী সমিতির নির্বাচন, থাকছে চমক

আপডেট টাইম : ১১:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩