ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হুটহাট কাজ বন্ধ করতে চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ১৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ। নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত। দেশের পাশাপাশি কলকাতার সিনেমায় অভিনয় করছেন। কাজ করছেন ওটিটি মাধ্যমেও। এ ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হতেও দেখা যায় তাকে। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

‘অপারেশন জ্যাকপট’ নামে একটি সিনেমায় আপনার অভিনয় করার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাজটি না করার ঘোষণা দিয়েছেন। কারণ কী?

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাঁচটি ঘটনাকে যদি বিশেষভাবে হাইলাইট করা হয় তার মধ্যে ‘অপারেশন জ্যাকপট’ একটি। সেই ঘটনার ওপর সিনেমা বানানো মানে নিঃসন্দেহে অনেক বড় কিছু। শুরুতে যখন সিনেমার গল্প, চিত্রনাট্য নিয়ে আমার সঙ্গে নির্মাতা কথা বলেছিলেন, তখন এটি খুব প্রাথমিক পর্যায়ে ছিল। তখন আমার মনে হয়েছে গল্পে পর্যাপ্ত তথ্য নেই। আমি সিনেমাটি যেভাবে করতে চাই বা আমার চরিত্রকে আমি যেভাবে দেখতে চাই, সেখানে সেটা ছিল না। আমার চরিত্রের স্পেস কমও ছিল, এমনকি আমি চরিত্রটা নিলে খুব বেশি কিছু করতেও পারতাম না। তাই তখন সিনেমাটি না করার সিদ্ধান্ত নিয়েছি।

তার মানে এখনো এ সিনেমায় আপনাকে দেখার সুযোগ রয়েছে?

দেখুন, একটা সিনেমা নিয়ে নির্মাতার সঙ্গে একবার নয়, কয়েকবার বসা যায়। আমার তাতে কোনো সমস্যা নেই। সমস্যা একটা জায়গাতেই ছিল, আমার কাছে থেকে কনফারমেশন না পেয়েই এমন খবর প্রকাশ হয়েছে আমি সিনেমটি করছি। যেখানে প্রাথমিক পর্যায়েই আমি সিনেমাটিকে ‘না’ করে এসেছি।

একটা বিশেষ সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন শোনা গিয়েছিল। সেটার কী খবর?

বর্তমানে সেটার কাজই চলছে। যদিও এ সিনেমার বিষয়ে কোনো তথ্যই এখন দিতে পারব না। কারণ আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। আর এ সিনেমাটির জন্য পুরো টিমই একটু সময় নিতে চাচ্ছি। ধীরে খানিকটা সময় নিয়ে স্ক্রিপ্ট এবং চরিত্রগুলো ডেভেলপ করতে চাই। মূল কথা হুটহাট কাজ বন্ধ করতে চাই। একটা কাজ হাতে পেলাম আর করে ফেললাম তা নয়।

ওটিটির নতুন কোনো কাজ হাতে নিয়েছেন?

আমি অনেকদিন ধরেই ভিকি জাহেদের সঙ্গে একটা কাজ করছি। এটা একটা ওয়েব সিরিজ আকারে দেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এ কাজটা নিয়ে আমি বেশ আশাবাদী। শিগ্গির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

কলকাতারও একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন। সেটির খবর কী?

কিছুদিন আগেই কলকাতার সিনেমাটির শুটিং, ডাবিং শেষ হয়েছে। এখন পোস্টের কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হুটহাট কাজ বন্ধ করতে চাই

আপডেট টাইম : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩