ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভালো কাজে নিজেকে প্রকাশ করতে চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ১৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিনোদন জগতে একাধিক মাধ্যমে কাজ করা চৌকশ শিল্পী বর্তমান প্রজন্মের মধ্যে খুব কম দেখা যায়। বিশেষত একইসঙ্গে গান এবং অভিনয়, এ দুই মাধ্যমে সমানতালে কাজ করা একটু কঠিন বটে। এ কঠিন কাজটি স্বাচ্ছন্দ্যের সঙ্গে করছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী নিশাত তাসনিম তমা।

গান দিয়ে মিডিয়ায় পথচলা শুরু তার। ২০১৮ সালে তিনি প্রথম বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করেন। ২০২০ সাল থেকে অভিনয়ে নিয়মিত। সম্প্রতি রাকেশ বসুর পরিচালনায় ‘লাভ ফ্যাক্টর’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন তমা। এ নাটকে তার গাওয়া একটি গানও থাকছে।

সম্প্রতি শেষ হওয়া হাসান রেজাউল পরিচালিত ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’ নাটকেও অভিনয় করেছেন তিনি। আরজে হিসাবেও কাজ করছেন তমা। নিয়মিত উপস্থাপনা করেন বিটিভির ‘আজকের সকাল’ ও ‘সুপ্রভাত বাংলাদেশ’ অনুষ্ঠানের।

বিটিভি’তে ‘স্বাধীন বাংলা বেতার’ অনুষ্ঠানেও নিয়মিত দেশের গান করেন। মিডিয়ায় কাজের ব্যস্ততা প্রসঙ্গে নিশাত তাসনিম তমা বলেন, ‘গান ও নাটক নিয়েই ব্যস্ত আছি। তবে এখনো সিনেমায় কাজ করার সুযোগ হয়ে উঠেনি। ইচ্ছা আছে। আমি ভালো কাজে নিজেকে প্রকাশ করতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভালো কাজে নিজেকে প্রকাশ করতে চাই

আপডেট টাইম : ১০:২৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩