ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবারও মা হলেন শুভশ্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দম্পতি গেল জুন মাসেই সুখবর দিয়েছিলেন। জানিয়েছিলেন, বড় ভাই হতে চলেছে যুবান। বছর শেষেই এল খুশির খবর। দ্বিতীয়বারের জন্য মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রাজ।

নতুন অতিথির আগমনে খুশির জোয়ার চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবারে। মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লিখলেন, আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আর্শীবাদে ভরিয়ে দিন।

শোনা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। তার পর থেকেই একে অন্যকে চোখে হারাতেন নায়িকা-পরিচালক। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালে করোনা মহামারির মাঝেই তারকা দম্পতির ছেলে সন্তান যুবানের জন্ম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবারও মা হলেন শুভশ্রী

আপডেট টাইম : ১২:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩