ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণদীপ হুদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ১৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা এবং লিন লায়শ্রম। বুধবার (২৯ নভেম্বর) মণিপুরের ইম্ফলে বসেছিল এই তারকা যুগলের বিয়ের আসর। ঐতিহ্যবাহী মণিপুরী রীতি মেনে সাতপাকে বাঁধা পড়লেন তারা।

এ যেন মহাভারতে উল্লেখিত মণিপুরী যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে অর্জুনের বিয়ের কথাই মনে করিয়ে দেয়। কিছুদিন আগেই নিজের বিয়ের ঘোষণা দেন রণদীপ। জানান, বলিউডের পরিচিত মুখ লিন লাইশরামকে বিয়ে করতে চলেছেন তিনি।

এদিকে বিয়ের পরপরই সামাজিক যোগাযাগমাধ্যমে নব-দম্পতির বিয়ের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, পৌরানিক থিমের এই বিয়ে হলো সাবেকি মেইতেই রীতি মেনে। বিয়ের অনুষ্ঠানে রণদীপ এবং লিন দুজনকেই মণিপুরী পোশাকে দেখা যায়।

এছাড়া লিন পরেছিলেন পটলোই, এটিও মণিপুরের একটি সাবেকি পোশাক। মাথায় মুকুট। তবে লিনের সাজে চমক রেখেছে তার সোনার গয়না, গলায় থরে থরে সাজানো হার। যেন মাথা থেকে পা পর্যন্ত মুড়ে রয়েছেন সোনায়।

অন্যদিকে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে অভিনেতা নিজেই ছবি দিলেন নতুন বউকে পাশে নিয়ে। পাঁচটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে রণদীপ লেখেন, ‘আজ থেকে, আমরা এক হলাম।’

এ তারকা জুটির বিয়েতে শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সকলের জন্য একটি রিসিপশনের আয়োজন করবেন তারা।

২০০১ সালে মনসুন ওয়েডিং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে- জান্নাত ২, ককটেল, জিসম ২, মার্ডার ৩, কিক, হাইওয়ে ইত্যাদি। অন্যদিকে লিন লাইশরাম ভারতের একজন তারকা মডেল।

সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণদীপ হুদা

আপডেট টাইম : ০৫:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩