ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রার্থী হচ্ছি, ভোটাররা আমার সঙ্গেই থাকবেন: মাহিয়া মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন। নৌকার হাল ধরতে না পেরে এবার স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি।

সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। মাহির খালু জামাল উদ্দিন তার পক্ষে মনোনয়নপত্র তোলেন। জামাল উদ্দিনের বাড়ি তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামে।

মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কন্যানগর গ্রামে। তার নানার বাড়ি তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তরপাড়া মহল্লায়। তিনি বেড়ে উঠেছেন নানার বাড়ি। তাই ছোটবেলা থেকেই তানোরে তার পরিচিতি রয়েছে।

এর আগে, রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনের জন্য লড়তে যাচ্ছেন এই নায়িকা।

মনোনয়নপত্র তোলার বিষয়টি নিজে নিশ্চিত করেছেন মাহি। এই চিত্রনায়িকা বলেন, ‘আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবেই নির্বাচন করতে চেয়েছিলাম। এজন্য দুটি আসনের মনোনয়ন ফরম তুলেছিলাম। তবে দল আমাকে বিবেচনা করতে পারেনি। যারা বছরের পর বছর রাজনীতি করছেন, তারাও মনোনয়ন পাওয়ার যোগ্য। দল যাকে যোগ্য মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে।’

মাহি আরও বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করাটা আমারও দায়িত্ব। প্রার্থী যত হবে, কেন্দ্রে ভোটার তত আসবে। তবেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। যেহেতু দল থেকে বাধা নেই, তাই আমি প্রার্থী হচ্ছি। আশা করছি, এলাকার ভোটাররা আমার সাথে থাকবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রার্থী হচ্ছি, ভোটাররা আমার সঙ্গেই থাকবেন: মাহিয়া মাহি

আপডেট টাইম : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩