ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোনো নারী চান না আমি বিয়ে করি: তামান্নার প্রেমিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ১৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ লাস্ট স্টোরির’ সেটেই শুরু দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মার ‘লাভ স্টোরি। বিজয়ের সঙ্গে সত্যিই প্রেম করছেন তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাটি স্বীকার করে নিয়েছেন তিনি। গত ১ জানুয়ারি থেকে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার বিয়ের বিষয়ে বিজয়কে জিজ্ঞেস করা হলে তিনি জানান এ জবাব তিনি কাউকে দেবেন না। খবর হিন্দুস্তান টাইমসের।

বিজয় বলেন, ‘প্রথমত কোনো নারী চান না আমি বিয়ে করি। আর এ জবাব আমি আমার মাকেও দেব না, অন্য কাউকেও দেব না।’

জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন বলে জানান বিজয়। তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন সময় গিয়েছে ২০১৩ সালে ‘মনসুন শুটআউট’ মুক্তির সময়। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পরে তিনি আশা করেছিলেন তার জীবন নাটকীয়ভাবে বদলে যাবে; কিন্তু তা হয়নি। ছোট ছোট চরিত্র ছাড়া অন্য কাজ পাননি।

বিজয় আরও জানান, তিনি এক সময় পঙ্কজ ত্রিপাঠিকে অনুকরণ করতেন। সঠিক কণ্ঠ এবং উচ্চারণ ঠিক করার জন্য তার অসংখ্য ভিডিও দেখেছেন। শুধু তাই নয়, জীবনের কঠিন সময়ে তিনি নাসিরউদ্দিন শাহ-এর একটা কথা মনে করতেন- ‘একজন অভিনেতার কখনো প্ল্যান বি থাকা উচিত নয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোনো নারী চান না আমি বিয়ে করি: তামান্নার প্রেমিক

আপডেট টাইম : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩