ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ে না করে মা হতে চান সামান্থা!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।

বিয়েবিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন; এখনো সুস্থ নন। এদিকে খবর চাউর হয়েছে, বিয়ে না করেও মা হওয়ার পরিকল্পনা করেছেন সামান্থা।

টলিউড ডটনেট এক প্রতিবেদন জানিয়েছে, সামান্থার বর্তমান বয়স ৩৬ বছর। দ্রুত তার বিয়ে করা প্রয়োজন। কারণ সময় যত যাবে, সামান্থার মা হতে আরো জটিলতা বৃদ্ধি পাবে। এসব কারণে সামান্থার বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন।

কিন্তু সামান্থার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বাকি জীবনটা একাই কাটাতে চান। আর এসময়টা অভিনয় এবং সামাজিক কল্যাণমূলক কাজ করে কাটানোর পরিকল্পনা করেছেন। তবে মা হওয়ার ইচ্ছাপূরণ করবেন সন্তান দত্তক নিয়ে। তিনি দুটো সন্তান দত্তক নিতে চান।

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ে না করে মা হতে চান সামান্থা!

আপডেট টাইম : ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩