ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৭০ বছর বয়সী বৃদ্ধার রূপে হাজির লুবাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। কিছুদিন আগে ট্রোলের শিকার হয়ে অভিমান করে বলেছিলেন অভিনয় ছেড়ে দিবেন। যদিও খুব দ্রুতই তিনি বুঝতে পেরেছিলেন লোকের কথা শুনে থেমে যাওয়া যাবে না। পরেরদিন বদলান তার স্ট্যাটমেন্ট। পড়াশোনার পাশাপাশি করে যাচ্ছেন অভিনয়। ষষ্ঠ শ্রেণিতে পড়া এই শিশুশিল্পীকে এবার দেখা যাবে ৭০ বছর বয়সী বৃদ্ধার রূপে। আর এই লুকে তাকে নিয়ে তৈরি হলো ডকুফিল্ম ‘একটি বাংলাদেশ’। মোহাম্মদ মিজানুর রহমানের প্রযোজনায় ডকুফিল্মটি নির্মাণ করছেন রানা বর্তমান। গত শুক্রবার রাজধানীর রমনা পার্কে এই ডকুফিল্মটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। জানা গেছে, ডকুফিল্মটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এছাড়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শনের কথা রয়েছে।

লুবাবার বৃদ্ধ বয়সের চরিত্র প্রসঙ্গে লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, ‘আমার মেয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে অভিনয় করল। শুধু তাই না, এবারই প্রথম অভিনয়ে শাড়ি পরেছে। প্রধান চরিত্রে কাজ করেছে লুবাবাই। সব মিলিয়ে, ভালো একটি কাজ আসছে বলে আশা করছি।’  নির্মাতা রানা বর্তমান বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই লুবাবাকে এমন লুক নিতে হয়েছে। একজন শিশুশিল্পীকে বৃদ্ধার রূপে তুলে আনাটা খুব কঠিন। আমি চেষ্টা করেছি, সেখান থেকে নতুন কিছু করার। এতে বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে তাকে। তবে ওর চরিত্রটি নিয়ে এখন কিছু বলতে চাই না। গল্পে দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে।’ প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের অনুপ্রেরণায় খুব ছোট বয়সে শোবিজে পা রাখে সিমরিন লুবাবা। বর্তমানে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোন করা লুবাবা নিয়মিতই কাজ করে যাচ্ছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৭০ বছর বয়সী বৃদ্ধার রূপে হাজির লুবাবা

আপডেট টাইম : ১০:৫৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩