ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের টিকিট পেয়ে যা বললেন ফেরদৌস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ১৫৬ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। দল থেকে মনোনয়ন পাওয়ার পর আজকের পত্রিকার কাছে তিনি তাঁর অনুভূতি প্রকাশ করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। তাঁর প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক ভালো লাগছে, নৌকা প্রতীকের দায়িত্ব পাওয়া অনেক গৌরবের।’

ফেরদৌস আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করতে চাই। তবে আমার নিজেরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। বিজয়ী হলে সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি চলচ্চিত্র শিল্প নিয়েও আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে, রুটিন কাজের বাইরে শিক্ষা নিয়েও কাজ করতে চাই।’

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত জনপ্রিয় এ নায়ক। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস।

আজ রোববার বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের টিকিট পেয়ে যা বললেন ফেরদৌস

আপডেট টাইম : ১২:০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩